কোহলি-শাস্ত্রীর কারণেই ২০১৯-এর বিশ্বকাপ খেলতে পেরেছিলেন ধোনি

দেশের হয়ে মোট ৪টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে মোট ৪টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তার মধ্যে ২০১১ সালে তাঁর অধিনায়কত্বেই দীর্ঘ ২৮ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ভারত। তবে তাঁর পরও আরও দু’টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি (২০১৫ এবং ২০১৯)। সেগুলির মধ্যে ২০১৯ সালের বিশ্বকাপে অধিনায়কত্ব করেননি ধোনি। সেবার বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিলেন মাহি। তবে দলের কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির একান্ত সমর্থনের জন্যই ২০১৯ সালের বিশ্বকাপে ধোনি খেলতে পেরেছিলেন। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং।

সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার যখন কোচ এবং অধিনায়কের সমর্থন পায় তখন তার জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আপনারা যদি ধোনির কেরিয়ায়ের শেষ দিকে তাকান, তাহলে দেখবেন সেই সময় ও কোহলি এবং শাস্ত্রীর পুরো সমর্থন পেয়েছিল। ওরা ধোনিকে ২০১৯ সালের বিশ্বকাপের দলে নেয় এবং শেষ পর্যন্ত ও ৩৫০টি ম্যাচ খেলতে পেরেছে’।

সেই সঙ্গে যুবি আরও জানান যে, ‘আমার মতে দেশের প্রতিটি ক্রিকেটারের এই সমর্থনটা পাওয়া দরকার। কিন্তু ভারতে কোচ এবং ক্রিকেটারের থেকে সবাই এই সমর্থন পায় না’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার