বোঝো কাণ্ড! অপারেশন করলেন পশু চিকিৎসক, মা-নবজাতকের মৃত্যু

গ্রেফতার চিকিৎসক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুজনের পরিচয় সার্জন। একজন অপারেশন করেন মানুষ। দ্বিতীয়জন পশুর। আর সেই পশু চিকিৎসকের হাতে পড়ে প্রাণ গেল মা এবং নবজাতকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নেত্রকোনার বারহাট্টায়। পশু চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আবুল কাশেম।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বুধবার। চন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ায়। মৃতের নাম শরীফা আক্তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুল কাশেম এলাকার পশু চিকিৎসক বলেই পরিচিত। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি পরাজিত হন। নিহতের পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শরীফা বারহাট্টা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেন। গত বছর পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর এলাকার বাসিন্দা মহসিন মিঞার সঙ্গে তাঁর বিয়ে হয়। সন্তান সম্ভবা হলে তিনি গত সপ্তাহে স্বামীর বাড়ি থেকে চন্দ্রপুরে বাপের বাড়ি চলে আসেন।

এলাকাবাসী জানিয়েছেন, আবুল কাশেমকে তাঁরা পশু চিকিৎসক বলেই চেনেন।তিনি কোন আক্কেলে এক গর্ভবতীর অপারেশন করলেন, সেটাই প্রশ্ন। নিহতের মা মাফিয়া আক্তার খাতুন জানান, ঘটনার দিন সকালে শরীফার প্রসব যন্ত্রণা শুরু হলে তিনি আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে নিয়ে আসেন। কাশেম ডাক্তার জানান, চিন্তার কোনও কারণ নেই। সব ঠিক হয়ে যাবে। তাঁর কথায় ভরসা করেন। পরে তিনি শরীফা আক্তারের সিজার করলে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হয়। ঘরে ওষুধ, স্যালাইন না থাকায় একজনকে মোহনগঞ্জে পাঠানো হয়। ওষুধ আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে।

আরও পড়ুন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়: হাসিনা

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?