খড়দহে উড়ালপুল নির্মাণের জন্য ফের শুরু তোড়জোড়

যানজট থেকে মানুষকে মুক্তি দিতে খড়দহে উড়ালপুল তৈরীর উদ্যোগ নিলেন বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যানজট থেকে মানুষকে মুক্তি দিতে খড়দহে উড়ালপুল তৈরীর উদ্যোগ নিলেন বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে অমিত মিত্র এলাকায় উড়ালপুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দোকানদারদের পুনর্বাসনের সমস্যা সহ একাধিক সমস্যার জটে সেই প্রকল্পের কাজ এগোয়নি। এবার আবার উড়ালপুল নির্মাণে উদ্যোগী হলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

খড়দহে কোন পথে হবে উড়ালপুল তা নিয়ে আবার শুরু হয়েছে চর্চা। আর এই প্রকল্প রুপায়ণ করতে পুনরায় সমীক্ষা করা হবে। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই পুরসভার চেয়ারপার্সন নীলু সরকার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে সরজমিনে খতিয়ে দেখবেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পূর্বাচল এবং আদর্শপল্লির দিকে উড়ালপুল নির্মাণ করা সম্ভব কি না তা সরেজমিনে খতিয়ে দেখবেন মন্ত্রী এবং পুরসভার ইঞ্জিনিয়াররা। উড়ালপুল নির্মাণের বিষয়ে মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব জানান, মানুষের যাতায়াতের অসুবিধা এই এলাকার জ্বলন্ত সমস্যা। এই সমস্যা থেকে রেহাই দিতে উড়ালপুল নির্মাণ করা জরুরি। উড়ালপুল তৈরী করতে সমীক্ষা করা প্রয়োজন। এবার সেই উদ্যোগ নেওয়া হবে।

রেলগেট লাগোয়া কোন এলাকা থেকে উড়ালপুল তৈরি করা সম্ভব তা নিয়ে গবেষণা করছেন বিশেষজ্ঞরা। স্টেশনের পূর্বদিকে যেমন রয়েছে রহড়া বাজার, রামকৃষ্ণ মিশন, ভবনাথ স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠান। অন্যদিকে স্টেশনের পশ্চিমদিকে রয়েছে খড়দহ পুরসভা, থানা, হাসপাতাল, ফেরিঘাট। দুই দিকের ব্যাপক মানুষের চলাচলের পথে রেল গেটের কারণে যানজট তৈরী হয়। প্রায় দেড় লাখ মানুষ বসবাস করেন খড়দহ পুরসভায়। ২২টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় উড়ালপুল নির্মাণ হলে যাতায়াত সহজ হবে পুরবাসীর।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর খড়দহে উড়ালপুল তৈরীর জন্য উদ্যোগী হন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই কারণে সমীক্ষাও করা হয়েছিল পূর্তদফতরের উদ্যোগে। ব্রিজটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ১০৭ কোটি টাকা। কিন্তু দোকানদের পুনর্বাসন নিয়ে জট তৈরী হওয়ায় কাজ শুরু করা যায়নি। ফলে সেই টাকা ফেরত পাঠাতে হয়েছিল। এবারে সমীক্ষার পর তৈরি হওয়া ডিপিআর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে শুরু হবে কাজ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা