শিশু হাসপাতালের জন্য ১০ উইকেটের জার্সি নিলামে তুললেন এই কিউয়ি স্পিনার

ফের দেখা গেল ক্রিকেটারের মানবিক মুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দেখা গেল ক্রিকেটারের মানবিক মুখ। শিশুদের হাসপাতাল তৈরির জন্য নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম প্রিয় একটি জার্সিটি নিলামে তুলে দিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল। গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিল এই বাঁহাতি কিউয়ি স্পিনার। জিম লেকার এবং অনিল কুম্বলের পর আজাজই হলেন একমাত্র স্পিনার যিনি এই রেকর্ড স্পর্শ করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের সামনে পুরোপুরি নাকানি-চুবোনি খেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। যদিও সেই ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল নিউজিল্যান্ড। তবে আজাজ সকলের নজর কেড়েছিলেন।

আর তাঁর সেই ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়ার ম্যাচে পরা জার্সিটি এবার নিলামে তুলে দিলেন আজাজ। আর নিলাম বিক্রি হওয়া জার্সিটির টাকা দিয়ে একটি বড়সড় মানবিক কাজ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, নিলামে তাঁর প্রিয় এই জার্সি বিক্রির টাকাটা শিশু হাসপাতালের উন্নয়নের জন্য দান করবেন। জার্সিটিতে নিউজিল্যান্ড দলের সব ক্রিকেটারদের সইও রয়েছে।

এই বিষয়ে আজাজ জানান, ‘গত বছর আমাদের মেয়ে অসুস্থ হয়ে স্টারশিপ হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় আমাকে এবং আমার স্ত্রীকে ওই হাসপাতালে থাকতে হয়েছিল। তখন সেখানকার সমস্যাগুলি আমাদের চোখে পড়ে। আর আমরা মনে-মনে ঠিক করি যে এই হাসপাতালের উন্নয়নের জন্য টাকা দান করব। আর সেটার জন্যই এই জার্সিটা নিলাম করছি। এখান থেকে পাওয়া পুরো অর্থটাই হাসপাতালের উন্নয়নের জন্য দেব’।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের