একসঙ্গে ঘোরাফেরা, মৃত্যুও একই সঙ্গে, পাশাপাশি কবর তিন কিশোরের

শেষ যাত্রায় সামিল হয়েছিল গোটা গ্রাম।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তিনজনের নাম আলাদা হলেও এরা তিনজন ছিল অভিন্ন আত্মা। বিপদে-আপদে একজন পড়লে বাকি দুজন ঝাঁপিয়ে পড়ত। ওদের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে ওদের পরিবার। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে তিন কিশোর প্রাণ হারালেন। তাদের বন্ধুত্বের কথা মাথায় রেখে গ্রামের মানুষ তিনজনকে পাশাপাশি কবর দেন। অভিন্ন হৃদয় এই তিন বন্ধুর নাম আবু বক্কর সিদ্দিকি, মাহবুবুর রহমান এবং সিয়াম ইসলাম। এই দুর্ঘটনায় তিন পরিবারে শোকের ছায়া। শোকের ছায়া পুরো গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই তিন কিশোরের কাউকেই একা কোথাও যেতে দেখা যায়নি। নিয়ম করে প্রত্যেক ঈদে এই তিন বন্ধু একসঙ্গে নমাজ পড়ে। খাওয়া-দাওয়ায় একসঙ্গে করে। এবারে ঈদেও তার অন্যথা হয়নি। নমাজ পাঠের পর এই তিন বন্ধু সেলফিও তুলে ছিল। ফেসবুকে তারা সেই ছবি পোস্ট করে।

কিন্তু এই ঈদ যে তিনের জীবনে শেষ ঈদ হবে, তা তারা যেমন বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করতে পারছে না তাদের পরিবার। ঈদের পরের দিন এরা তিনজন মোটোর সাইকেলে করে ঘুরতে বের হয়। আর সেই ঘুরতে যাওয়াই কাল হল। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবু বক্কর সিদ্দিকি, মাহবুবুর রহমান এবং সিয়াম ইসলাম।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় স্থানীয় খালপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে তিন কিশোরের প্রতি শ্রদ্ধা জানাতে পাঠ করা হয় জানাজা। জানাজা শেষ করে খালপাড়া কবরস্থানে এই তিন কিশোরকে কবর দেওয়া হয়। শেষ যাত্রায় সামিল হয়েছিল গোটা গ্রাম।

আরও পড়ুন গরিবের ডাক্তার হতে চায় সাগর

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?