শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতেই কবিগুরুর ১৬১তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান

আগামী ৮ মে দুপুর আড়াইটায় রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার সংক্রমণে গত দু’বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছিল। বিশ্বকবির জন্মদিন ও প্রয়াণ দিবস পালনের ক্ষেত্রেও চোখ রাঙাচ্ছিল মারণ ভাইরাসের সংক্রমণ। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে মারণ ভাইরাসের সংক্রমণ। তাই চলতি বছর কবিগুরুর ১৬১তম জন্মবার্ষিকী পালিত হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। আগামী ৮ মে দুপুর আড়াইটায় রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। চলতি বছর রবীন্দ্র জয়ন্তীর মূল প্রতিপাদ্য হচ্ছে  ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’।

পাশাপাশি গোটা দেশেই সাড়ম্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রক। বাংলাদেশ শিল্পকলা আকাদেমিতে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রশিল্প নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তাছাড়া এক মাস ধরে কবির উপর নির্মিত তথ্যচিত্র প্রচার করা হবে। কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে।

একইসঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় বিশ্বকবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন এবং বিভিন্ন সড়কে ফেস্টুন, পোস্টার সাঁটানোর পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্ব পুলিশের পাশাপাশি র‍্যাব নিয়োগ করা হচ্ছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়