সন্তোষ ট্রফিতে খেলা দুই ফুটবলারকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার

না, অনেক লড়াই করেও এবারের সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, অনেক লড়াই করেও এবারের সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। ফাইনালে এগিয়ে গিয়েও সেই গোল ধরে রাখতে পারেনি বঙ্গ ব্রিগেড। অতিরিক্ত সময়ের শেষ সময়ে গোল পরিশোধ করে খেলা টাইব্রেকারে তুলে দেয় কেরল। আর সেখানেই ভাগ্য খারাপ থাকায় ৫-৪ ব্যবধানে পরাজিত হতে হয়েছে বাংলাকে। স্পট কিকে সজন দাসের শট বাইরে মারার খেসারত দিতে হল ৩২ বারের চ্যাম্পিয়নদের। তবে এবারের টুর্নামেন্টে মনোতোষ চাকলাদার এবং দীলিপ ওঁরাওয়ের খেলা বেশ নজর কেড়েছে। সদ্য সমাপ্ত হওয়া সন্তোষে বাংলাকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন মনোতোষ। সেই সঙ্গে দীলিপ ওঁরাওয়ের গোটা মাঠজুড়ে খেলা তুলে ধরেছে অনন্য এক নিদর্শন।

এই দুই ফুটবলারই ছোট থেকে ভীষণ দারিদ্রতার সঙ্গে লড়াই করে এসেছেন। জীবনে প্রচুর কষ্ট করে তাঁরা নিজেদের ফুটবলার রূপে প্রতিষ্ঠা করেছেন। তাই এবার তাঁদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মনোতোষ এবং দীলিপকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি বলেন, ‘মনোতোষ চাকলাদার এবং দীলিপ ওঁরাও, দু’জনেরই আর্থিক অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যম থেকে ওদের সম্পর্কে জেনেছেন। তিনি নিজের কোটা থেকে ওদের সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী ৯ তারিখ ওদের কাছে চাকরির নিয়োগপত্র পৌঁছে যাবে’।          

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার