আজ প্রথম বনাম শেষের লড়াই, পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া হার্দিক

 রীতিমতো জমে গিয়েছে এবারের আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো জমে গিয়েছে এবারের আইপিএল। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফের ছাড়পত্র পায়নি। জনপ্রিয় এই কুড়ি-বিশের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটানস প্লে-অফ খেলার প্রথম দাবিদার। কারণ, ইতিমধ্যেউ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে বসে রয়েছে তারা। গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে না হারলে প্রথম দল হিসেবে প্লে-অফের ছাড়পত্রটা পেয়ে যেত হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। কিন্তু সেই ম্যাচ পকেটে পুরতে না পারায় অপেক্ষা বেড়েছে মিলার, তেওয়াতিয়াদের। তবে প্লে-অফে ছাড়পত্রটা তারা কার্যত পেয়ে গিয়েছে বললেই চলে। 

শুক্রবার সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হল মুম্বই ইন্ডিয়ান্স। যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নীচে অবস্থান করছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এখন তাদের লক্ষ্য হল বাকি ম্যাচগুলি জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করা। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়নদের এখন আর নতুন করে হারানোর কিছু নেই। তাই ওপরের দিকে এবং প্লে-অফের দৌড়ে থাকা দলগুলিকে হারিয়ে লড়াই জমিয়ে দেওয়াই হল নীতা আম্বানির দলের প্রধান টার্গেট।

এই ম্যাচের খাতায়-কলমে তেমন কোনও গুরুত্ব না থাকলেও জিততে মরিয়া দুই দলই। গুজরাত চাইছে বাকি থাকা চার ম্যাচ থেকে তাদের প্লে-অফের প্রস্তুতিটা সেরে ফেলতে। অন্যদিকে, এই ম্যাচে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের মুম্বইয়ের জার্সি গায়ে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির