অবশেষে বহুদিনের আক্ষেপ মিটল কামিন্সের, জেনে নিন কী

ক্রিকেট খেলার সুবাদে বহুবারই ভারতে এসেছেন প্যাট কামিন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট খেলার সুবাদে বহুবারই ভারতে এসেছেন প্যাট কামিন্স। উপমহাদেশের বিভিন্ন জায়গায় খেলেছেন তিনি। বাণিজ্য নগরী মুম্বইতে অনেকবারই এসেছেন এই অজি পেসার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনই মুম্বইয়ের পাউ ভাজি চেখে দেখা হয়নি। আইপিএলে খেলার দরুন এই মুহূর্তে সেখানেই রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। তাই এই সুযোগকে আর হাতছাড়া করলেন না কলকাতা নাইট রাইডার্সের এই বোলার। পাউ ভাজি খেয়ে বহুদিনের ইচ্ছে পূরণ করলেন তিনি।

তবে ভালো পাউ ভাজি পাওয়ার জন্য ভক্তদের দ্বারস্থ হন প্যাট। কারণ, সূদূর অস্ট্রেলিয়া থেকে আসন্ন এই ক্রিকেটারের মনে ছিল ঠকে যাওয়ার আশঙ্কা। তাই নেট মাধ্যমে ফ্যানদের কাছে তিনি জানতে চান যে, মুম্বইয়ের কোথায় ভালোমানের পাউ ভাজি পাওয়া যায়।  তারপরই ভক্তরা তাঁকে বিভিন্ন পাউবাজির দোকানের সন্ধান দিতে থাকেন। অনেকে আবার বলেন যে, পাউ ভাজিতে মাখন বেশি পরিমানে থাকলে সেটা খেতে অসাধারণ এবং খুবই সুস্বাদু হয়। 

প্রায় ঘণ্টাখানেক পরামর্শ নেওয়ার পর কামিন্স বেছে নেন দু’টি দোকানকে। তারপর সেখান থেকে জনপ্রিয় একটি দোকানকে চূড়ান্ত করে সেখান থেকে পাউ ভাজি আনান কামিন্স। আরে দোকানকে অনুরোধ জানান যে, পাউ ভাজিতে যেন বেশি করে মাখন লাগিয়ে দেওয়া হয়। আর সেই পাউ ভাজি খেয়ে নেট মাধ্যমে প্রশংসা করতে ভোলেননি তিনি। নেট মাধ্যমে পাউ ভাজির ছবি প্রকাশ করে ক্যাপশনে কামিন্স লেখেন, ‘ভারতে বহুবছর ধরে এলেও এটা খাওয়ার সুযোগ হয়নি। পাউ ভাজির কথা অনেক শুনেছি। সত্যিই এটা অসাধারণ’।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির