সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা কেরলের এই মিডিওকে নিতে লড়াইয়ে ইস্টবেঙ্গল

সদ্য সমাপ্ত হওয়া সন্তোষ ট্রফি থেকে আইএসলের দলগুলির নির্বাচকদের নজরে এসেছেন একাধিক ফুটবলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত হওয়া সন্তোষ ট্রফি থেকে আইএসলের দলগুলির নির্বাচকদের নজরে এসেছেন একাধিক ফুটবলার। ঐতিয্যশালী এই টুর্নামেন্ট থেকে ফুটবলার বাছাই করতে উদ্যোগী ছিল ইস্টবেঙ্গল। ময়দানের এই খ্যাতনামা ক্লাবটির পক্ষ থেকে দুই প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলের ওপর দেওয়া হয়েছিল এই কাজটি। জানা গিয়েছে, তাঁদের নজরে এসেছেন কেরলের ফুটবলার টি এন নৌফাল। বছর ২২-এর এই তরুণ মিডিও-র খেলা নাকি ভীষণভাবে মনে ধরেছে লাল-হলুদের দুই নির্বাচকের। তাই তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে ফেলেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি।

তবে শুধুমাত্র ইস্টবেঙ্গলই নয়, নৌফালকে নিতে ঝাঁপিয়েছে এসেছে আইএসএলের আরেক দল হায়দরাবাদ এফসি। তাই তরুণ এই ফুটবলারকে নিয়ে যে দুই দলের মধ্যে একটা লড়াই হবে সেটা চোখ বন্ধ করে বলা যায়। তবে সে নিজেও কোথায় যেতে চায় তার ওপর নির্ভর করছে অনেককিছু।

এই মুহূর্তে কেরল প্রিমিয়ার লিগের ক্লাব বাস্কো এফসি-র হয়ে খেলেন নৌফাল। তাই তাঁকে নিতে গেলে ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের মতো দলগুলিকে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে। এবার দেখার বিষয় হল শেষ পর্যন্ত কোথায় ঠিকানা হয় এই উঠতি ফুটবলারটির। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির