আজ লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামছে কলকাতা

এখন প্লে-অফে পৌঁছতে গেলে বাকি চার ম্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর ম্যাচ হেরে পুরোপুরি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তাই এখন প্লে-অফে পৌঁছতে গেলে বাকি চার ম্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানিকে। সেই সঙ্গে নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। কারণ, এই মুহূর্তে টুর্নামেন্ট যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে কোন দল পয়েন্ট টেবিলের চার নম্বরে শেষ করে প্লে-অফের ছাড়পত্র পাবে সেটা বলা খুবই মুশকিল। এই জন্য হয়তো তাকিয়ে অপেক্ষা করতে হবে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। 

এমন পরিস্থিতিতেই সুপার স্যাটার ডে-র দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে কেকআর। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা এই দলটি। আর ধারে-ভারে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। গত ম্যাচে দিল্লিকে ৬ রানে হারিয়ে দিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তাদের। তবে দলের বোলিং খানিকটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে, ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত রয়েছেন নাইট টিম ম্যানেজমেন্ট। কারণ, তাদের ওপেনিং জুটি এখনও সেট হয়নি। বারংবার পরীক্ষা-নীরিক্ষা চালালে সব জুটিই ব্যর্থ হয়েছে। তাই লখনউয়ের বিরুদ্ধে জুটিতে আসতে পারে পরিবর্তন। তবে মিডল অর্ডারে ভরসা দিয়েছেন রিঙ্কু সিং। তাই এই ম্যাচে তাঁর জায়গা একপ্রকার পাকাই বলা যায়। বাকি দল অপরিবর্তিত থাকবে বলে খবর।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের