বিশ্বকাপ জেতার জন্য নিজের জীবন দিয়ে দেব: নেইমার

দেশের জার্সি গায়ে অলিম্পিকে সোনা জয় এবং কনফেডারেশন্স কাপ জেতার রেকর্ড রয়েছে তাঁর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের জার্সি গায়ে অলিম্পিকে সোনা জয় এবং কনফেডারেশন্স কাপ জেতার রেকর্ড রয়েছে তাঁর। কিন্তু একজন ফুটবলারের কাছে সবথেকে প্রিয় ট্রফি তথা বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি নেইমারের। ২০১০ সালে অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত মোট ২টি বিশ্বকাপে সেলেকাওদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ফরোয়ার্ড। তবে একবারও দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার দোর গোড়ায় নিয়ে যেতে পারেননি তিনি। 

২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সুযোগকে শুরু থেকে কাজে লাগিয়ে আসছিল ব্রাজিল। দুর্দান্ত ছন্দে ছিলেন নেইমারও। কিন্তু দুর্ভাগ্যবশত কোয়ার্টার ফাইনালে পিঠে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। আর সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে লজ্জার হার হেরে বিদায় নিতে হয় সেলেকাওদের। এরপর চারবছর পর তথা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও অনবদ্য ছন্দে ছিলেন নেইমার-সহ গোটা ব্রাজিল দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ছন্দপতন হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যার ফলে আর বিশ্বকাপ জেতা এখনও স্বপ্ন হয়েই রয়ে গিয়েছে নেইমারের কাছে। 

তবে আসন্ন কাতার বিশ্বকাপকে পাখির চোখ করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এই বিশ্বকাপ জেতার জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত নেইমার। সম্প্রতি একটি সাক্ষাতকারে এই পিএসজি তারকা জানান, ‘আমি আসন্ন বিশ্বকাপ হাতে নিয়েই এই বছরটা শেষ করতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছি। এর আগে আমি দু’টি বিশ্বকাপ খেলেছি, তাই টুর্নামেন্টের ধরন আমার বেশ ভালোই জানা। এবার বিশ্বকাপ জেতার জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি’।                               

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের