করোনা বাড়ছে বাড়ুক, দিল্লিতে পানশালা খোলা ভোর তিনটে পর্যন্ত

জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বটেই, চিকিৎসকমহলও সকলকে ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের ওপর। এই পরিস্থিতিতে দিল্লি আপ সরকার শহরের সব পানশালা ভোর তিনটে পর্যন্ত খুলে রাখার ছাড়পত্র দিয়েছে। সরকারের এক পদস্থকর্তা জানিয়েছেন, এই ব্যাপারে ২০২১-২২-য়ের আবগারি আইনের সংশোধন করা হবে।

আপ সরকারের ওই পদস্থকর্তা বলেন, ‘দিল্লিতে এতদিন পর্যন্ত সব পানশালা খোলা থাকত রাত একটা পর্যন্ত। এবার থেকে ভোর তিনটে পর্যন্ত পানশালা খুলে রাখা যাবে।’ তবে নয়ডা, গাজিয়াবাদে পানশালা খোলা রাত একটা পর্যন্ত। দিল্লিতে সব হোটেল বা মোটেলে ১৫০র কাছাকাছি পানশালা রয়েছে। সেই সব পানশালায় দিনরাত ২৪ ঘণ্টা মদ পরিবেশন করা হয়ে থাকে।

ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি কবীর সুরি জানিয়েছেন, ‘পানশালার জন্য লাইসেন্স পেতে মোটা টাকা খরচ করতে হয়। পাশাপাশি পানশালার রক্ষণাবেক্ষণের খরচ প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। পাশাপাশি সরকারের ঘরে নিয়ম করে আমাদের কর দিতে হয়। ফলে, পানশালা খুলে রাখার সময়সীমা বৃদ্ধি না করলে আমাদের পক্ষে কোনওভাবেই এই ক্ষতি পুষিয়ে রাখা সম্ভব নয়। দিল্লি সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তারা আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি।‘

যদিও আপ সরকারের এই সিদ্ধান্তে চিকিৎসকমহল রীতিমতো উদ্বিগ্ন। তারা মনে করছে, এর ফলে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে।

আরও পড়ুন দিল্লিতে তাণ্ডব চালাচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ১,৫২০ জন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে