নতুন সদস্য এল শ্রাবন্তীর পরিবারে, পরিচয় করিয়ে দিলেন নায়িকা নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা ভাল, টলিউডের সবথেকে চর্চিত অভিনেত্রীর মধ্যে বরাবরই নাম যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। যার অভিনয় জীবন থেকেও বেশি চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন। পরপর তিন নম্বর বিয়ে থেকেও ইতি টেনেছেন নায়িকা। যদিও তৃতীয় স্বামী, রোশন এর সঙ্গে তাঁর এখনও খাতায়-কলমে বিচ্ছেদ ঘটেনি কিন্তু তা সত্ত্বেও নায়িকা এখন অতীত ভুলে জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছে। গুজব, ইতিমধ্যেই নাকি, অভিনেত্রীর জীবনে চতুর্থ প্রেমও এসেছে। যদিও অভিনেত্রী এই বিষয়ে কিছুই জানায়নি এখনও। তার মধ্যেই শ্রাবন্তীর বাড়িতে নতুন অতিথি এল!

কি ভাবছেন তো, আবার কোন নতুন সদস্য নিয়ে এলেন নায়িকা জীবনে! কেননা নতুন প্রেম থেকে নতুন সিনেমা, যা নায়িকার বছরের ৩৬৫ দিনের সঙ্গী। কিন্তু এবার নতুন সদস্যের সঙ্গে নায়িকা নিজেই পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী, নতুন গাড়ি কিনলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শনিবার নিজের ইনস্টাগ্রাম দেওয়ালেই, নতুন গাড়ির ছবি পোস্ট করে শ্রাবন্তী, তাঁর জীবনের নতুন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সবার। এমনকি গাড়ি কেনার আনন্দে কেকও কাটলেন অভিনেত্রী।

 

সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন শ্রাবন্তী, আর গাড়ির সঙ্গেই কয়েকটি ছবি তুললেন নায়িকা, হলুদ রঙের ওয়ানপিস, পায়ে সাদা স্নিকার্স তাঁর, দেখে কে বলবে একজন ১৯ বছরের ছেলের মাম্মি তিনি। উত্তাপ যেন ফেটে পড়ছে তাঁর। কখনও গাড়ির বোনেটে হেলান দিয়ে, আবার কখনও ড্রাইভারের সিটে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি। সঙ্গে লিখলেন,‘ওয়েলকাম টু দ্য ফামিলি’। এদিকে গতকালই মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত তাঁর আগামী ছবি ‘ভয় পেও না’র ট্রেলার। এই ছবি দিয়েই প্রথমবার জুটিতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ওম সাহানি। আগামী ২৭ মে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার