দিল্লি ক্যাপিটালসে ফের করোনার হানা, চেন্নাই ম্যাচের আগে আইসোলেশনে গোটা দল

না, করোনার হাত থেকে যেন কোনওভাবেই ছাড় পাচ্ছে দিল্লি ক্যাপিটালস শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, করোনার হাত থেকে যেন কোনওভাবেই ছাড় পাচ্ছে দিল্লি ক্যাপিটালস শিবির। এবার মারণ ভাইরাসটির কোপ পড়ল দলের এক নেট বোলারের ওপর। যার জেরে চেন্নাই ম্যাচের আগে আইসোলেশনে চলে যেতে হল গোটা দলকে। জানা গিয়েছে, ওই নেট বোলারের ফের কোভিড টেস্ট করা হবে। সেই সঙ্গে পরীক্ষা করা হবে দলের সমস্ত ক্রিকেটারদের। তার ওপর নির্ভর করছে ম্যাচে নামা। তবে খেলা এখনও বাতিল করা হয়নি। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্র খবর, রবিবার সকালেই দিল্লি শিবিরের প্রত্যেক ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানেই এক নেট বোলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁরই সঙ্গে একই ঘরে থাকতেন আরও একজন নেট বোলার। তাই দ্রুত তাদের আইসোলেশনে পাঠানো হয়। আর ঝুঁকি না নিয়ে কিছুক্ষণের মধ্যেই গোটা দলকে নিভৃতবাসে পাঠানো হয়। আরও একবার টেস্ট হওয়ার পর সকলের রিপোর্ট নেগেটিভ এলেই আইসোলেশন থেকে বেরাতে পারবে দিল্লি শিবির। পাশাপাশি, নামতে পারবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে।

এক আগে দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট, এক সাপোর্ট স্টাফ-সহ দুই ক্রিকেটার মিচেল মার্শ এবং টিম সেইফার্ট করোনা আক্রান্ত হয়েছিলেন। তার কিছুদিন পরই পরিবারের সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে যেতে হয়েছিল কোচ রিকি পন্টিংকেও। ফলে এক ম্যাচে ডাগ- আউটে থাকতে পারেননি তিনি। সেই ম্যাচে হারের মুখ দেখে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি।

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের