Cyclone Allert: ঘূর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই

নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার কোনও সম্ভাবনা আপাতত নেই। রবিবার বিকালে সাংবাদিকদের এ কথা  জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তবে ভারতে ১২ মে আঘাত হানার পড়ে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেশের সব সমুদ্র বন্দরে ২ নম্বর বিপদ সঙ্কেত জারি হয়েছে।

এদিন বিকালে সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার এবং কক্সবাজার থেকে এক হাজার ২৫০ কিলোমিটার  দূরে রয়েছে ঘুর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড়টির গতিবেগ বর্তমানে ঘন্টায় ৫৫ কিলোমিটার। ১২ মে সকালে আঘাত হানার পরে দুর্বল হয়ে নিম্নচাপ হতে পারে। তবে ঘূর্নিঝড়ের গথিপথ যেহেতু সবসময়ে পরিবর্তিত হয়, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মন্ত্রীর কথায়, ‘উপকূলবর্তী এলাকায় থাকা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনে উপকূল এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।স্থানীয় প্রশাসনকেও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’ আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন সকালেই দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর বিপদ সঙ্কেত জারি করার পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন লণ্ডভণ্ড করতে শক্তি সঞ্চয় করছে ‘অশনি’, জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়