ফেরল প্রথম বলে আউট, খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না বিরাটের

চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি। অফ ফর্ম কাটিয়ে ধীরে-ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন টিম ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই প্রাক্তন অধিনায়ক। গত দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে রান এসেছিল। তার মধ্যে একটি অর্ধশত রানও ছিল। কিন্তু রবিবাসরীয় বিকেলে ফের যেন খারাপ ফর্ম বিরাটের পিছু নিল। সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে গোল্ডেন ডাক নিয়ে ডাগ-আউটে ফিরলেন রান মেশিন। সুচিথের প্রথম বলেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার খানিকটা অবাক হয়ে যান বিরাট, এরপর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন। 

আর আইপিএলের আসরে এই নিয়ে মোট ৬ বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। সেগুলি হল ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেহেরার হলে, ২০১৪ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সন্দীপ শর্মার বলে, ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাথান কুল্টার নেইলের বলে, ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুশমন্ত চামিরার বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মার্কো জেনসেনের বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জগদীশ সুচিথের বলে আউট হন বিরাট। 

এই খারাপ ফর্ম পিছু না ছাড়লে আগামী দিনে তাঁর জাতীয় দলে থাকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে যেতে পারে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের