প্রয়াত পিয়ারলেসের কর্ণধার সুনীলকান্তি রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

শিল্পপতি সুনীলকান্তি রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায়। পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বয়স জনিত রোগের কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুনীলকান্তিবাবু।

শিল্পপতি সুনীলকান্তি রায় পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে তিনি গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। একজন উদ্যোগপতি হিসাবে যেমন কাজ করেছেন, তেমন সমাজের বিভিন্ন সেবামূলক কাজে তাঁর অবদান রয়েছে। শিল্পপতির প্রয়াণে সোমবার শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায় (এস কে রায়)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।  তিনি গতরাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ- কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।’ শিল্পপতি সুনীলকান্তি রায় তাঁর কাজের জন্য ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রয়াণ শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি বলে শোকবার্তায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী প্রয়াত শিল্পপতির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক