দেখে নিন, কেকেআরের এই শোচনীয় অবস্থার জন্য কাদের দিকে উঠছে আঙুল

টুর্নামেন্ট যতই গড়িয়েছে ততই যেন একের পর এক ম্যাচ হেরে তলানিতে গিয়ে ঠেকেছে নাইটদের পারফরম্যান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরুটা দুর্দান্তভাবে করলেও পরে আর সেই ধারা বজায় রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট যতই গড়িয়েছে ততই যেন একের পর এক ম্যাচ হেরে তলানিতে গিয়ে ঠেকেছে নাইটদের পারফরম্যান্স। প্লে-অফে যাওয়ার আশা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, অ্যারন ফিঞ্চরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা। কিন্তু ঠিক কেন এই দুরাবস্থা হল দলটার। আর কেনই বা নামি ক্রিকেটারদের না নিয়ে অফফর্মে থাকা অজিঙ্কা রাহানে, বাবা ইন্দ্রজিৎ, শিভম মাভি, নীতিশ রানাদের মতো ক্রিকেটারদের নিলামে নেওয়া হল। আর নাইট ফ্র্যাঞ্চাইজির কাছে তো অর্থ কম ছিল না। তাহলে কেন এমন দুর্বল দল বানালেন ভেঙ্কি মাইসররা। 

নাকি মেগা নিলামে আসা শাহরুখে পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা, আর জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহেতার বুদ্ধিতে তৈরি হয়েছে এমন জঘন্য দল? কারণ, এবারের নিলামে ভেঙ্কির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা সকলে। অধিকাংশ সময়ই দেখা গিয়েছে যে, কোনও ক্রিকেটারকে নেওয়ার আগে তারা নিজেদের মধ্যে আস্তে-আস্তে আলোচনা সারছেন। বিশেষ করে সবথেকে যেই বিষয়টা সকলকে অবাক করেছে সেটা হল কোনও পরিকল্পনা দেখতে পাওয়া যায়নি তাঁদের মধ্যে। আর কোনও তেমন কোনও তারকা এবং নামী ক্রিকেটারের জন্য ঝাঁপায়নি কলকাতা ফ্রাঞ্চাইজি। 

তাহলে কী ছিল তাদের পরিকল্পনা? যেই প্রশ্নই সর্বদা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। ইতিমধ্যেই ভেঙ্কি, আরিয়ান, সুহানা, জাহ্নবীর দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছেন অনেকে। নানা মহল থেকে প্রশ্ন ভেসে আসছে ক্রিকেটীয় অভিজ্ঞতার কথা না থাকার জন্যই কী নিলামে এসে থমকে গিয়েছিলেন আরিয়ান, সুহানারা? নাকি মানুষের আবেগ নয়, এটাকে শুধু ব্যবসা বলে ধরে নিয়েছেন তাঁরা? উত্তর দেবে সময়ই। সেই অপেক্ষাতেই রয়েছেন নাইট সমর্থকরা। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির