এএফসি কাপের বাছাই পর্বের প্রস্তুতি নিতে কলকাতায় সুনীলরা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনই কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনই কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি নিতে মহানগরে পা রাখল সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। আগামী বুধবারই যুবভারতীতে এটিকে মোহনবাগনের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। এরপর ১৭ এবং ২০ মে আইলিগের সেরা ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া দলের (আই লিগ স্টার্স) বিরুদ্ধে খেলতে হবে ইগর স্টিম্যাকের ছেলেদের। 

এক মাসেরও বেশি সময় ধরে মহানগরে থাকবেন সুনীল, উদান্তা, অনিরুদ্ধ, গুরপ্রীতরা। আগামী জুন মাসের ৮ তারিখ যুবভারতীতে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে নামবে ব্লু টাইগাররা। প্রতিপক্ষ হল কম্বোডিয়া। এরপর আফগানিস্তান এবং হংকংয়ের মতো দেশগুলির বিরুদ্ধেও খেলবে তারা। 

 এএফসি এশিয়ান কাপের কথা মাথায় রেখে গত ২৬ এপ্রিল থেকেই শিবির শুরু করে দিয়েছিলেন ভারতীয় দলের কোচ ইগর। এবার কলকাতায় দ্বিতীয় পর্যায়ের শিবির করাবেন তিনি। শিবিরে রয়েছেন মোট ৪১ জন ফুটবলার। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। চোটের জন্য এর আগে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি দেশের এই  অন্যতম সেরা ফরোয়ার্ড। এবার তিনি পুরোপুরি ফিট। অন্যদিকে, আগামী ২৫ মে জাম্বিয়া এবং ২৮ মে জর্ডনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দোহা উড়ে যাবে ভারতীয় দল।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির