‘ভারত আমাদের শত্রু নয়’, ফের আফ্রিদির বিরুদ্ধে তোপ দাগলেন কানেরিয়া

শাহিদ আফ্রিদি এবং দানিশ কানেরিয়া। এই দুই প্রাক্তন পাক ক্রিকেটারের মধ্যে বাকযুদ্ধ লেগেই রয়েছে। সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে তোপ দেগে বসেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শাহিদ আফ্রিদি এবং দানিশ কানেরিয়া। এই দুই প্রাক্তন পাক ক্রিকেটারের মধ্যে বাকযুদ্ধ লেগেই রয়েছে। সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে তোপ দেগে বসেন। দিন কয়েক আগেই দানিশ জানিয়েছিলেন যে, পাক দলের একমাত্র হিন্দু ক্রিকেটার হওয়ার জন্য তাঁকে নানারকমভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল। আর এই কুকাজের মূল ছিলেন শাহিদ আফ্রিদি। সেই নিয়ে আরও একবার তোপ দাগলেন প্রাক্তন পাক স্পিনার। একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘আফ্রিদি আমাকে মাঝে-মাঝেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর করত। কিন্তু আমি ওর কথায় বিন্দুমাত্র কর্নপাত করিনি। আমি নিজের ধর্মে বিশ্বাসী। আর সবথেকে বড় কথা হল ক্রিকেটের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক রয়েছে’। এমনকি ধর্মের সমস্যার জন্য ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাওয়ারও হুমকি পেয়েছিলেন কানেরিয়া।

পাশাপাশি, কানেরিয়ার মতে আফ্রিদি বরাবরই ভারতকে শত্রু দেশ বলে মনে করে। এই বিষয়ে প্রাক্তন ডান হাতি স্পিনার বলেন, ‘ভারত আমাদের শত্রু নয়। শত্রু হল তারা, যারা ধর্মের জন্য মানুষের সঙ্গে অসভ্যের মতো আচরণ করে।’ তাঁর এই মন্তব্যের পর থেকেই পাক ক্রিকেটে শোরগোল পড়ে গিয়েছে।

গতবছর দানিশের সঙ্গে ঘটা  সমস্ত জঘন্য ঘটনাগুলি সকলকে জানান প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সেই জন্য তাঁকে বিশেষ ধন্যবাদও জানিয়েন কানেরিয়া। একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি কী কী সমস্যা মধ্যে দিয়ে কাটিয়ে এসেছি সেটা প্রথম জনসমক্ষে এনেছে শোয়েব আখতার। এই জন্য ওকে বিশেষ ধন্যবাদ। আমি যে পাক দলে থাকাকালীন সর্বদা বৈষম্য এবং দুর্ব্যবহারের শিকার হতাম সেটা এর আগে কেউ জানত না। তবে ওপরমহলের চাপ থাকার জন্য শোয়েব এই বিষয়ে আর বেশি কিছু বলতে পারেনি’।

 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির