স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শুরুর দিনেই স্বস্তি দিল রাজ্যের করোনা সংক্রমণ ও শনাক্তের হার। রবিবার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি পার করেছিল। আর সংক্রমণ হার শূন্য দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছিল। ফলে কিছুটা হলেও উদ্বেগ বেড়েছিল। তবে ২৪ ঘন্টার ব্যবধানেই ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ জন। আর পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশে। সবচেয়ে স্বস্তির হল, ফের একটা দিন মৃত্যুহীন দিন পার করল রাজ্য।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। নতুন করে পাঁচ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশে। নতুন করে আরও ২১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৬০০ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩ জনে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০৮ জনে। তার মধ্যে ১৬ জন ভর্তি হাসপাতালে। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯২ জন।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই