এক বছরের মধ্যে তিনবার ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্ট সিরিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত সফরে আসছে অস্ট্রেলি। চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্ট সিরিজ। তার আগে গা ঘামাতে ভারতে আসছে অজিরা।খেলবে তিনটি টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে এদিন যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, অজিরা কার্যত দম ফেলার সময় পাবে না। মাঠে নামা শুরু হবে জুন থেকে। চলবে জুলাই পর্যন্ত। তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ, দুটি টেস্ট সিরিজ। পরের দু মাসে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে খেলা। দুটি দেশের বিরুদ্ধেই তারা তিনটি করে মোট ছটি একদিনের ম্যাচ খেলবে। সেপ্টেম্বরেই তারা ভারতের মুখোমুখি হবে। খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। অক্টোবরে আবার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে।

অক্টোবর থেকে শুরু হবে ঘরের মাঠে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। চলবে নভেম্বর পর্যন্ত। ওই মাসে তারা দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। ডিসেম্বর থেকে জানুয়ারি, এই সময়ে ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে দুটি টেস্ট ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ। পরের বছর ফেব্রুয়ারিতে ফের ভারতে। খেলবে চারটি টেস্ট ম্যাচ। মার্চে শুরু হবে আইপিএল। থাকবে তারা।

পরের বছর জুন-জুলাইয়ের মধ্যে তাদের ইংল্যান্ড সফর। খেলবে পাঁচটি টেস্ট। কয়েকটি একদিনের ম্যাচও হতে পারে। তবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। পরেরই মাসেই তারা চলে যাবে দক্ষিণ আফ্রিকা। খেলবে তিনটি টেস্ট ম্যাচ। অক্টোবর নভেম্বরে অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপের আসরে অংশ নিতে তারা ফের ভারতে আসবে।

আরও পড়ুন কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে থমাস কাপের কোয়ার্টারে ভারত

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির