আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Kanchan-Sreemoyee: বয়স্ক পুরুষ পছন্দ শ্রীময়ীর, তবে কি ফের জল্পনা শুরু?

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত বছর থেকেই কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীর ত্রিকোণ সম্পর্কের জেরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু একটাই প্রতিচ্ছবি উঠে আসত।এই নিয়ে কম কাদা ছোঁড়াছুড়িও হয়নি বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। বিশেষ করে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছিল এই ঘটনার মূল কান্ডারী। যিনি অভিনেতা ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের জল্পনাকে উস্কে দিয়েছিলেন।

শোনা গিয়েছিল, পিঙ্কির সঙ্গে দাম্পত্য জীবনে থাকাকালীনই শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বিধায়ক-অভিনেতা। এ বিষয়ে কম জলঘোলা হয়নি। এমনকী ক্ষোভ উগরে পিঙ্কি জানিয়েছিলেন, তাঁদের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি কাঞ্চন। এমনকী তাঁর দাবি ছিল, কাঞ্চন-শ্রীময়ীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় কাঞ্চন এবং শ্রীময়ী অপদস্থ করেছিলেন তাঁকে। তবে কয়েকদিন তাঁদের নিয়ে চর্চা বন্ধ থাকলেও ফের নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে তাঁদের নিয়ে। কাঞ্চনের জন্মদিনের পার্টিতে শ্রীময়ীর আগামন এই চর্চাকে উস্কে দিয়েছে।

অভিনেতার জন্মদিনে দুজনেই ম্যচিং ম্যচিং পোশাকে সামিল হয়েছিলেন। যদিও শ্রীময়ী কাঞ্চন দুজনেই, তাঁদের ঘিরে যে জল্পনা চলছিল সবটাই উড়িয়েই দিয়েছেন। কিন্তু শ্রীময়ীর ঠিক কেমন পুরুষ পছন্দ, সেই নিয়ে নেটপাড়া এখন মেতে উঠেছে। এই প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছেন, বয়স্ক পুরুষ পছন্দ তাঁর, জীবনসঙ্গী হিসেবে। সম বয়সী কাউকে একদমই পছন্দ নয় তাঁর। বরং নিজের বয়সের তুলনায় বেশি বয়সী পুরুষকেই জীবনে চান শ্রীময়ী। কিন্তু এই কথা কোথায় জানালেন নায়িকা, শ্রীময়ী দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে এই কথা জানিয়েছিলেন।

শ্রীময়ীর প্রথম ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ চলাকালীনই তিনি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের মনের কথা বলে গিয়েছিলেন। তারপরেই উলটপুরাণ শ্রীময়ীর জীবনে। অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর জল্পনা চলেছে। কিন্তু অভিনেত্রী বরাবরই বলেছেন, তিনি কাঞ্চনকে বরাবরই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এবং দাদার মতন দেখেন। ‘কৃষ্ণকলি’র পর ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। তবে আর কোনও কাজের কথা এখনও জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ