Sedition Law: নতুন করে দেশদ্রোহিতা আইনে FIR নয়, কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

পাশাপাশি দেশদ্রোহিতা আইনের পুনর্বিচার কতদিনে করা হবে, তা নিয়েও কেন্দ্রের কাছে সুস্পষ্ট মতামত চাইল শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরুদ্ধ কণ্ঠস্বর রোধ করার অন্যতম হাতিয়ার দেশদ্রোহিতা আইনে নতুন করে এফআইআর দায়ের না করতে রাজ্যগুলিকে জানানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিল শীর্ষ আদালত।  পাশাপাশি দেশদ্রোহিতা আইনের পুনর্বিচার কতদিনে করা হবে, তা নিয়েও কেন্দ্রের কাছে সুস্পষ্ট মতামত চাইল শীর্ষ আদালত। আজ মঙ্গলবার এ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানা কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বলেছেন, ‘কতদিনে আইনের পুনর্বিচার করবেন, তা জানান। পুনর্বিচারের জন্য অফুরন্ত সময় দেওয়া যাবে না।’ যদিও পুনর্বিচারের জন্য নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলে আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।

এদিন দেশদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, যতদিন না আইনের পুনর্বিচার হয় ততদিন পর্যন্ত রাষ্ট্রদোহিতা আইনের উপরে স্থগিতাদেশ জারি থাকুক। কেননা, আইন প্রণেতারা ছয় মাসেও এই আইন পুনর্বিচার করতে পারেন, আবার এক বছরও লাগাতে পারেন। আবেদনকারীদের আ্ইনজীবীর এমন দাবির পরেই প্রধান বিচারপতি বলেন, ‘আমরা জানি, এই আইনের অপব্যবহার হচ্ছে।’ এর পরেই কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘কতদিনে আইন পুনর্বিচার করতে পারবেন?’ সলিসিটর জেনারেল জবাব দেন, ‘রাষ্ট্রদ্রোহিতা আইনের পুনর্বিবেচনার কাজ শুরু হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কতদিন সময় নেওয়া হবে।’ প্রধান বিচারপতি পাল্টা বলেন, ‘আইন পুনর্বিবেচনার জন্য আমরা অফুরন্ত সময় দিতে পারব না।’

যতদিন না বিতর্কিত আইনের সংশোধন করা না হয়, ততদিন পর্যন্ত দেশদ্রোহিতা আইনের উপরে স্থগিতাদেশ জারির প্রস্তাব দেন প্রধান বিচারপতি। যদিও সেই প্রস্তাব মানেননি কেন্দ্রের আইনজীবী। তার পরেই সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘যতদিন না আইন পুনর্বিচার করা হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যগুলিকে এই আইনে নতুন করে এফআইআর দায়ের না করার কথা জানিয়ে দিক কেন্দ্র।’

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের