Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ শুরু করল কমিশন, চলছে আবেদন

কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। ১০ জুন পর্যন্ত ওই পদে আবেদন করা যাবে বলে জানিয়েছে কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। ১০ জুন পর্যন্ত ওই পদে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে  আবেদনপত্র নেওয়া।

রাজ্যের শতাধিক কলেজে অধ্যক্ষ পদ শূন্য ছিল। গতবছর থেকে ১১১টি কলেজের শূন্য অধ্যক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এই পদ গুলির জন্য আবেদন জমা পড়েছিল ১৫০ টি। ১৫০ জনের মধ্যে ৮৮ জনকে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বলে বিবেচনা করা হয়। অধ্যক্ষ নিয়োগের জন্য ৮০ জনের প্যানেল তৈরি করা হয়। এর পরও অধ্যক্ষ শূন্য থাকে ৩১টি কলেজ। গত ছ’বছর ধরে ৩২৫ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন।

প্রসঙ্গক্রমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। আগে অবসর গ্রহণের বয়স ছিল ৬০ বছর এখন যা বাড়িয়ে করা হয়েছে ৬৫ বছর। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স দুই ধাপে বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আর কোনও কলেজ অধ্যক্ষহীন অবস্থায় থাকুক, তা চায় না কলেজ সার্ভিস কমিশন। বর্তমানে যে কলেজগুলিতে অধ্যক্ষ নেই সেখানে টিচার ইনচার্জ বা ভাইস প্রিন্সিপালরা অস্থায়ী ভিত্তিতে কাজ চালাচ্ছেন।

অন্যদিকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও চালু ছিল না প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির নিয়ম। এবার অন্যন্য শিক্ষকদের মত স্কুলের প্রধান শিক্ষকের ইনক্রিমেন্ট হবে বলে স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের অর্থ দফতর বিষয়টি মঞ্জুর করেছে। প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির নিয়ম জারি হওয়ায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে প্রধান শিক্ষকদের সংগঠন।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি