মাঠেই লুটিয়ে পড়লেন বার্সা ডিফেন্ডার, অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল হাসপাতালে

ফের ফুটবল মাঠে ঘটে গেল ভয়াবহ একটি ঘটনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ফুটবল মাঠে ঘটে গেল ভয়াবহ একটি ঘটনা। গত ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডেনমার্কের তারকা ফরোয়ার্ড ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়ার ঘটনা সকলেরই জানা। এরপর বার্সেলোনার হয়ে খেলাকালীন আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও অ্যাগুয়েরোর হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে গিয়েছিলেন। পরবর্তী কালে ড্যানিশ তারকা মাঠে ফিরতে পারলেও আর্জেন্টাইন তারকা আর ফিরতে পারেননি। অ্যাগুয়েরোকে ফুটবলকে চিরতরে বিদায় জানাতে হয়েছে। এমনই এক ঘটনা ঘটে গেল গত মঙ্গলবার রাতে। লা লিগায় বার্সেলোনা বনাম সেল্টা ভিগো ম্যাচ চলছিল। এই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। 

বার্সার হয়ে গোলগুলি করেন মেমফিস ডিপাই এবং আউবেমেয়াং (২টি)। তবে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় হেড করে বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন গাভি ও আরাউহো। আর বার্সার এই দুই ফুটবলারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রথমে কিছু না বুঝতে পারলেও কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন আরাউহো। দ্রুত ছুটে আসেন দলের চিকিৎসকরা। বিপদ বুঝে দেরি না করে সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করানো হয় অ্যাম্বুলেন্স। আর উরুগুয়ের এই ডিফেন্ডারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যার ফলে প্রায় ১২ মিনিট মতো খেলা বন্ধ থাকে।  

তবে পরে হাসপাতালের তরফ থেকে স্বস্তির খবরই পাওয়া যায়। চিকিৎসকরা জানান, আপাতত আউবেমেয়াংয়ের অবস্থা পুরোপুরি স্থিতিশীল। শুধুমাত্র দেখ-ভালের জন্যই হাসপাতালে রাখা হয়েছে। তাঁকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের