জল্পনার অবসান, ফের মোহনবাগানের সভাপতি টুটু বসু

বাগানের নতুন সভাপতি হিসেবে আরও একবার স্বপন সাধন বসু তথা টুটু বসুর নাম ঘোষণা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঘটল সমস্ত জল্পনার অবসান। ফের মোহনবাগান সভাপতি নির্বাচিত হলেন টুটু বসু। বুধবার দুপুরে সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে কার্যকারী সমিতির একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক শেষ হওয়ার পর বাগানের নতুন সভাপতি হিসেবে আরও একবার স্বপন সাধন বসু তথা টুটু বসুর নাম ঘোষণা করা হয়।

ময়দানের এই অন্যতম ক্লাবটির নতুন সভাপতি কে হবেন তা নিয়ে চলছিল বিশাল জল্পনা। তবে বুধবার সাংবাদিকদের সামনে এসে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত টুটু বসুর নাম ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘টুটু বসুর শরীরের কথা ক্লাবের সভাপতি হওয়ার জন্য সদস্য পদে থাকার সময়সীমা ২০ বছরের পরিবর্তে ১৫ বছর করা হয়েছে। অনেকেই নতুন সভাপতি হওয়া জন্য  আবেদন করেছিলেন। কিন্তু ফের টুটুর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হল’। সেই সঙ্গে ফের মোহনবাগান ক্লাবে বসু পরিবারের কর্তৃত্ব ফিরল বলাই যায়। 

পাশাপাশি, বাগান সচিব আরও জানান, ‘আমাদের ক্লাবের মাঠ আন্তর্জাতিক মানের হবে। দল এরপর থেকে এখানেই অনুশীলন করবে। বোর্ডের আলোচনা সভায় এই সমস্ত প্রস্তাব পাশ হয়েছে। সেখানে এটিকে মোহনবাগানের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কাও উপস্থিত ছিলেন। অ্যাওয়ে দলের সাজঘর আরও বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের