ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র রাখার নির্দেশ লালবাজারের

সার্জেন্টের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই রাতের ডিউটিতে সার্জেন্টদের সঙ্গে অস্ত্র রাখার নির্দেশ দিল লালবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাতের শহরে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র রাখার নির্দেশ দিল লালবাজার। বুধবার লালবাজারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে ট্রাফিক সার্জেন্টদের হুমকির মুখে পড়তে হয়েছে। শহরের নিরাপত্তার স্বার্থে তাই আরও কড়া হচ্ছে কলকাতা পুলিশ। সার্জেন্টের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই রাতের ডিউটিতে সার্জেন্টদের সঙ্গে অস্ত্র রাখার নির্দেশ দিল লালবাজার। লালবাজারের নির্দেশিকায় বলা হয়েছে শহরে কেউ দুর্ঘটনার ব্যাপারে খবর দিলেই সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে সেই তথ্য। এর পর নিতে হবে যথাযথ ব্যবস্থা। একইসঙ্গে রাতে যে সমস্ত সার্জেন্ট ডিউটিতে থাকবেন নিরাপত্তার কারণে তাঁদের সঙ্গে গুলি এবং বন্দুক রাখতে হবে। স্থানীয় থানা থেকে বন্দুক ও গুলি নিয়ে তাঁরা ডিউটিতে যোগ দেবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

কোনও নাগরিক থানা, কন্ট্রোল রুম বা ট্রাফিক গার্ডে ফোন করে দুর্ঘটনার খবর দিলে তাঁকে পাল্টা প্রশ্ন না করে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হতে হবে। যিনি খবর দিয়েছেন তিনি যদি ঘটনাস্থলে থাকেন তবে সাক্ষী হওয়ার বিষয়ে তাঁর ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে। যদি তাঁর ইচ্ছে না থাকে তবে তাঁকে সাক্ষী করা যাবে না। বলে নির্দেশিকায় বলা হয়েছে। যদি তিনি সাক্ষী হতে চান তবে তাঁর সুবিধামতো জায়গা ও সময়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশকে। তিনি যাতে হেনস্তার শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে তদন্তকারীদের। উল্লেখ্য, সম্প্রতি বেহালায় এক ট্রাফিক সার্জেন্টকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এর পর নড়েচড়ে বসে লালবাজার। ট্রাফিক সার্জেন্টদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হল।

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য