আরও একটি ফ্রাঞ্চাইজি লিগে দল কিনল শাহরুখের নাইট রাইডার্স

ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেদের বৃত্তটা বাড়িয়েই চলেছে নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেদের বৃত্তটা বাড়িয়েই চলেছে নাইট রাইডার্স। এবার আরও একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেদের দল কিনল শাহরুখ খানের এই গ্রুপ। এবার আরব আমিরশাহির টি-২০ লিগে আবু ধাবি ফ্রাঞ্চাইজিকে কিনে নিল তারা। 

আবুধাবি ফ্রাঞ্চাইজির ক্রয় করার পর নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান বলেন, ‘অনেক বছর ধরে আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ ক্রিকেটের সম্ভাবনা খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আর এই টি-২০ লিগের অংশ হতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করি এটা নি:সন্দেহে সফল হবে’। এই নিয়ে চতুর্থ কোনও ফ্রাঞ্চাইজি লিগে দল কিনল নাইট রাইডার্স। প্রথমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিম ত্রিনবাগো নাইট রাইডার্স রূপে দল তৈরি করে তারা।  দিন কয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস ফ্রাঞ্চাইজি কেনে নাইটরা। আর এবার আমিরশাহিতে টি-২০ ক্রিকেটে আবু ধাবি ফ্রাঞ্চাইজি  গেল তাদের অধীনে। 

জানা গিয়েছে, আমিরশাহিতে হতে চলা এই টি-২০ লিগে খেলবে ছয়টি দল। মোট ৩৪টি ম্যাচ হবে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের