টাকা চুরির প্রতিবাদ করায় কাকাকে পিটিয়ে খুন ভাইপোর

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। অভিযুক্ত ভাইপো ঘটনার পর থেকে পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন দোকান থেকে টাকা চুরি করার প্রতিবাদ করায় কাকাকে পিটিয়ে খুন করার  অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্ত ভাইপো ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ তাজি। ৫৫ বছর বয়স তাঁর। অভিযুক্ত ভাইপোর নাম সোহেল আলি। সোহেল নেশাগ্রস্ত। নেশা করার জন্য তার বাবা জহুর আহমেদের রেশন দোকান থেকে প্রায় সময় ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি করত বলে অভিযোগ। সম্প্রতি ফের চুরি করতে গেলে কাকার হাতে ধরা পড়ে যায় সে। এর পর সোহেলের বাবার সামনে তার কাকা মহম্মদ তাজি ভাইপোকে শাসন করে। সেই ঘটনার পর বুধবার আচমকা কাকা তাজির ওপর আক্রমণ করে সোহেল। বেধড়ক মারধর করার ফলে মহম্মদ তাজির মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মহম্মদ তাজি মহেন্দ্রপুর পেট্রল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন। সেই সময় ভাইপো সোহেল আলি পিছন থেকে বাঁশ নিয়ে কাকাকে আক্রমণ করে। বাঁশ দিয়ে বেধড়ক পেটায় মহম্মদ তাজিকে। ঘটনাস্থলেই জ্ঞান হারায় রক্তাক্ত মহাম্মদ তাজি। গ্রামবাসীরা তাকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হওয়া আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় সোহেল। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার