দেওর- বউদি ঘনিষ্ঠতা, খুন ‘বিজেপি’ কর্মী

ধৃতদের নাম বলরাম পাত্র ও পারুল পাত্র। ভাই ও স্ত্রীর মধ্যে পরকীয়ায় বাধা ছিলেন কৃষ্ণ পাত্র। তাই ‘কাঁটা’ সরিয়ে দিতেই এই খুন বলে অনুমান পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) কর্মী কৃষ্ণ পাত্র খুন (Murder) হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল ২ জনকে। ধৃতরা মৃতের ভাই ও স্ত্রী। মৃত ছিলেন ময়নার বিজেপি কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর স্ত্রীর। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

পুলিশের দাবি, দেওর ও বৌদির ঘনিষ্ঠতার কারণেই খুন হতে হয়েছে বিজেপির কর্মী কৃষ্ণকে। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ধৃতদের নাম বলরাম পাত্র ও পারুল পাত্র। ভাই ও স্ত্রীর মধ্যে পরকীয়ায় বাধা ছিলেন কৃষ্ণ পাত্র। তাই ‘কাঁটা’ সরিয়ে দিতেই এই খুন বলে অনুমান পুলিশের (Police)।

গত বুধবার খুন হয়েছিলেন কৃষ্ণ পাত্র। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচার চাঁদাবেনিয়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দেহ উদ্ধার হয়েছিল পীরখালি ব্রিজের পাশে নয়নজুলি এলাকায়। রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা খবর দেয় স্থানীয় থানায়। এরপরেই ঘটনাস্থলে আসে ময়না থানার পুলিশ। মৃতের পাশ থেকে উদ্ধার করা হয় দড়ি, ছুরি ও কাঁচি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের দাবি ছিল, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণ। এই ঘটনার তদন্তে নেমে মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। মৃত স্থানীয় এক ইট ভাটায় কাজ করতেন। স্থানীয়দের দাবি, কৃষ্ণ বাড়ির সামনে বসে রাত্রি ৯ টা পর্যন্ত জাল বুনছিলেন। তারপরের দিন উদ্ধার হয় মৃতদেহ।

বিজেপির দাবি, মৃত ব্যক্তি তাদের দলের সদস্য। এমনটাই দাবি করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, এই খুন রাজনৈতিক। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, এই খুনের ঘটনা পারিবারিক বিবাদের জন্যই ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। তারপরে খুনের কারণ প্রকাশ্যে আসতেই মুখ পুড়ল বিজেপি শিবিরের। উল্লেখ্য, এর আগে অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে মুখ পুড়েছিল বঙ্গ বিজেপি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের