সামরিক যুদ্ধে না পারলেও ফুটবল মাঠে জয়ের মুখ দেখল ইউক্রেন

অবশেষে সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে মাঠে নামল ইউক্রেন ফুটবল দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে মাঠে নামল ইউক্রেন ফুটবল দল। আর মাঠে নেমেই জয়ের মুখ দেখল তারা। জার্মানির ক্লাব বরুসিয়া মনচেংগ্লাডবাখের একটি প্রীতি ম্যাচ খেলতে নেমে ছিল রুশ হামলায় জর্জরিত এই দেশটি। আর মাঠে নেমেই জয় তুলে নিতে সক্ষম হয়েছে ইউক্রেনের ফুটবলার। জার্মানির বরুসিয়া পার্ক স্টেডিয়ামে ইউরোপের এই দেশটি ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন প্রায় ২০ হাজারের কাছাকাছি দর্শক। আর টিকিট বিক্রির পুরো টাকাটাই যাবে ইউক্রেনের ক্ষতিগ্রস্থদের সহায়তায়। এদিন খেলা শুরুর আগে ব্যানারে ‘স্টপ ওয়ার’ লেখার মাধ্যমে যুদ্ধ থামানের আর্জি জানান ইউক্রেনের ফুটবলাররা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছিল রাশিয়ার সামরিক বাহিনী। আর তারপর থেকে ইউক্রেনের সব ধরনের খেলাধূলাই বন্ধ হয়ে গিয়েছিল। প্রাণের ভয়ে দেশ ছেড়েছিল অসংখ্য মানুষ। যেই তালিকা থেকে বাদ পড়েননি দেশটির ক্রীড়াবিদরাও। ফলে তাদের সকলের ভবিষ্যত অন্ধকার হয়ে যাওয়ার সামনে পড়ে গিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় সেটা হয়নি। রুশ হামলার জেরে ইউক্রেনের জন-জীবন থমকে গেলেও ফুটবল বন্ধ হয়নি। 

পয়লা জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে আসন্ন কাতার বিশ্বকাপের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে নামবে ইউক্রেন। আর সেই ম্যাচের বিজয়ীরা প্লে-অফের ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে ওয়েলসের। এই দুই দলের মধ্যে জয়ীরা সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের