মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসা, রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ লালবাজারে

রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করে চলেছেন। তার জেরেই পুলিশের কাছে দায়ের হল অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চলছিল ধারাবাহিক ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অপমান করা পালা। সেই ঘটনার জেরেই এবার বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের(Rodur Roy) বিরুদ্ধে কলকাতায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক তৃণমূল কর্মী। নিজেকে তৃণমূল(TMC) ছাত্র পরিষদ সমর্থক ও কর্মী হিসেবে দাবি করে অরিত্র সাহা নামে এক যুবক পাটুলি(Patuli) থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি লালবাজারে(Lalbazaar) গিয়ে সাইক্রাম ব্রাঞ্চেও অভিযোগ দায়ের করেছেন। অরিত্র সাহা তাঁর অভিযোগ পত্রে দাবি করেছেন, ইউটিউবার রোদ্দুর রায় ধারাবাহিক ভাবে সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করে চলেছেন। কখনও গানের মাধ্যমে, কখনও কবিতার মধ্যে দিয়ে আবার কখনও লিখিত পোস্টের মাধ্যমে সেই কুৎসা করা হচ্ছে। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হচ্ছে নিয়মিত ভাবে। রোদ্দুরের ওই সব কীর্তি রীতিমত ‘অবমাননাকর’ বলেই দাবি করেছেন অরিত্র।

আবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাজার সাইবার ক্রাইমে অরিত্র ছাড়াও আরও এক ব্যক্তি প্রায় একইরকম অভিযোগ দায়ের করেছেন রোদ্দুরের বিরুদ্ধে। নিজেকে তৃণমূল কর্মী পরিচয় দেওয়া বিজয় বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অপমান করার অভিযোগ দায়ের করেছেন রোদ্দুরের বিরুদ্ধে। দুইজনেরই অভিযোগে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুকথা ব্যবহারের জন্য অভিযুক্ত ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিজের পেজে আগেও বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আবার পুলিশে অভিযোগ হল রোদ্দুরের বিরুদ্ধে। তবে ঘটনা হচ্ছে রোদ্দুর থাকেন ভিন রাজ্যে। কখনও কখনও আবার বিদেশেও। তাই কলকাতা পুলিশ কতখানি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তা নিয়ে খটকা থাকছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের