আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স, জেনে নিন কেন

বড়সড় ধাক্কা খেল প্লে-অফের সামান্য আশা জিইয়ে রাখা কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ধাক্কা খেল প্লে-অফের সামান্য আশা জিইয়ে রাখা কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে ছিটকে গেলে অজি পেসার প্যাট কামিন্স। জানা গিয়েছে, কোমরের চোট গুরুতর হওয়ার কারণে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বল এবং ব্যাট করতে বেশ ভালো মতোই সমস্যা হচ্ছিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের। তবে আর ঝুঁকি নিতে চাইছেন না প্যাট। সিডনিতে গিয়ে চিকিৎসা করানোর জন্য নাইট শিবির ছাড়লেন এই বিদেশি ক্রিকেটার। যার ফলে শেষ দুই ম্যাচে আর তাঁর সার্ভিস পাবে না কেকেআর।

গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে উঠেছিলেন প্যাট কামিন্স। তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। তখনও তাঁকে দেখে একবারও মনে হয়নি যে তিনি ও চোটে ভুগছেন। পরে দেশে ফেরার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানান অজি বোলার। আর তারা সেই আবেদন মঞ্জুর করেন। 

চলতি আইপিএলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ১৪ বলে ৫৬ রানের ইনিংস সর্বদা মনে রাখবে কেকেআরের ফ্যানরা। তাঁর দৌলতেই সেদিন পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হয়েছিল কলকাতা।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির