BIG BREAKING: আচমকাই টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখলেন মাস্ক

তবে এই সিদ্ধান্ত সাময়িক বলেও টুইটারের শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করেছেন টেসলা কর্ণধার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁর টুইটার কেনার খবর গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। জনপ্রিয় সামাজিক মাধ্যম কিনে আসলে তিনি কী করবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। শুক্রবার আচমকাই টু্ইটার কেনার প্রক্রিয়া স্থগিত রাখার কথা ঘোষণা করলেন বিশ্বের শীর্ষ ধনকুবের তথা টেসলা কর্ণধার এলন মাস্ক। জনপ্রিয় সামাজিক মাধ্যমে কত পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটে জানিয়েছেন টেসলা কর্ণধার। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছেন মাস্ক। টুইটার কর্তৃপক্ষ অবশ্য সম্প্রতি জানিয়েছিল, সংস্থার মোট ব্যবহারকারীর মধ্যে ভুয়ো গ্রাহকের সংখ্যা ৫ শতাংশের কম।

গত মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের তথা টেসলা কর্ণধার এলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে  টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংস্থার পরিচালন পর্ষদ। মাস্কের হাতে টুইটারের মালিকানা চলে যাওয়ার পরে সংস্থার বর্তমান সিইও পরাগ আগরওয়াল সহ একাধিক পদস্থ আধিকারিকের চাকরিতে কোপ নামতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। স্বয়ং টেসলা কর্ণধারই অস্থায়ীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমটির সিইও’র দায়িত্ব সামলাতে পারেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি জানিয়েছিল।

কিন্তু এদিন আচমকাই টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখার কথা জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন টেসলা কর্ণধার। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্পাম আর ভুয়ো অ্যাকাউন্টের কারণে এই চুক্তি স্থগিত করা হয়েছে। এদিন মাস্কের সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রি-মার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার দর এক ধাক্কায় ২০ শতাংশ কমেছে। টুইটার পরিচালন পর্ষদের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মাস্কের কাছে সংস্থা হস্তান্তরকরণ প্রক্রিয়া কতটা সুষ্ঠভাবে সম্পন্ন হবে, তা নিয়ে যথেষ্টই সংশয়ে ছিলেন টুইটারের শীর্ষ আধিকারিকরা। তঅঁদের সেই আশঙ্কাই সত্যি হল।’

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে