দীর্ঘ ৪৩ বছর পর থমাস কাপে পদক নিশ্চিত করল ভারত

এর আগে ১৯৭৯ সালে শেষবার থমাস কাপ থেকে পদক পেয়েছিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যামিন্টনে বাজিমাত করল ভারতীয় দল। থমাস কাপের ইতিহাসে ৪৩ বছর পর ফের পদক নিশ্চিত করেছে দেশের পুরুষ দলের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে তারা। এর আগে ১৯৭৯ সালে শেষবার থমাস কাপ থেকে পদক পেয়েছিল ভারত। তারপর থেকে প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার আর হতাশ হতে হয়নি তাদের। পদক নিশ্চিত করে সেমি ফাইনালে প্রবেশ করে গিয়েছে কিদাম্বি শ্রীকান্তরা। সেখানে তাদের প্রতিপক্ষ হল ডেনমার্ক। 

তবে সেমি ফাইনালে জিতে ফাইনালে উঠলে ভারতীয় দলের সামনে খুলে যাবে সোনা বা রুপো জয়ের রাস্তা। কোয়ার্টারে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারত। প্রথমে হেরে যান লক্ষ্য সেন। তবে এরপরই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ভারতকে জয়ে ফেরান চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ জুটি। পরবর্তী সিঙ্গেলসে শ্রীকান্ত পরাজিত করেন এনজি জে ইয়ংকে। যার ফলে পদক নিশ্চিত করে ফেলে ভারতীয় শাটলাররা।

পুরুষ দল পদক জয় নিশ্চিত করলেও দেশের মহিলা দলকে ফিরতে হল খালি হাতেই। কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে পি ভি সিন্ধুরা।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির