দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালে বিরিয়ানির বিল ৩ লাখ ২০ হাজার টাকা! শোরগোল কাটোয়ায়

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে এক মাসে বিরিয়ানির বিল ৩ লাখ ২০ হাজার টাকা! বাগানের জন্য কেনা চারা গাছের বিল ২ লাখ টাকা! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে। এমন অদ্ভুত অঙ্কের বিলের খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কী করে এত বিল হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিলের এমন বহর দেখে চক্ষু চড়কগাছে হাসপাতাল কর্তৃপক্ষেরও।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে বিলে দেখানো হয়েছে, এক মাসে বিরিয়ানির জন্য খরচ হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। বাগানে চারা গাছ লাগানোর জন্য খরচ হয়েছে ২ লাখ টাকা। ঠিকাদাররা বিলে গরমিল করেছে বলে অভিযোগ তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিলে অনিয়ম করার অভিযোগে সরব হয়েছে রোগী কল্যাণ সমিতি। তাদের তরফে জানানো হয়েছে, দ্বিতীয়বার বিল পরীক্ষা করার পর যদি ধরা পড়ে যে বিলে গরমিল করা হয়েছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারদের বিরুদ্ধে। ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানিয়েছে রোগী কল্যাণ সমিতি। অন্যদিকে ঠিকাদাররা তাদের বিরুদ্ধে ওঠা বিলে গরমিল করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিলে কোনও অনিয়ম করা হয়নি। বিল যদি ভুয়ো হয় তাহলে কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ বিলে সই করল কেন? এই প্রশ্নও তুলেছে তারা। বিলে শুধু বিরিয়ানি আর গাছ কেনার টাকায় অনিয়ম করা নয়, বিভিন্ন খাতে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার অঙ্কের এমন বিল সামনে এসেছে। বিলে ধরা পড়েছে, হাসপাতালের একটি গাড়ি একইদিনে দু জায়গায় পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছে বর্তমান হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা নিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, কাটোয়া মহকুমা হাসপাতালের তৎকালীন সুপারের আমলে এই দুর্নীতি হয়েছে। যদিও তৎকালীন সুপার জানান, হাসপাতালের সুপার বিলে ওয়ার্ক ডান করেন না, অন্য আধিকারিকরা এগুলি করেন।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ