কামিন্সরা জিতলেই কার্যত বিদায় হার্দিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিনের ম্যাচ ২ দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আরও একটি দলের জন্যও খুব গুরুত্বপূর্ণ। সেই দলটি হল মুম্বই ইন্ডিয়ান্স। এদিনের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ যদি লখনউ সুপার জায়েন্টসকে হারিয়ে দেয়, তাহলে মুম্বইয়ের প্রথম চারে যাওয়ার আশা শেষ যাবে।

দেখে নেওয়া যাক, হায়দরাবাদ-লখনউ ম্যাচের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম চারে যাওয়া না যাওয়া কীভাবে সম্পর্কযুক্ত। আইপিএলের পয়েন্ট তালিকায় দেখা গিয়েছে, এখনও পর্যন্ত ১৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট পেয়েই দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালসও। এদিন যদি সানরাইজার্স হায়দরাবাদ জিতে যায়, তাহলে প্যাট কামিন্সরা পেয়ে যাবে ১৪ পয়েন্ট। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ১২টি ম্যাচ খেলে মুম্বইয়ের সংগ্রহ ৮ পয়েন্ট। মুম্বইয়ের আর ২টি ম্যাচ বাকি রয়েছে। এই ২টি ম্যাচে যদি মুম্বই জেতে তাহলে হার্দিকদের পয়েন্ট দাঁড়াবে ১২। ইতিমধ্যে লখনউ সুপার জায়েন্টস ও দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্ট নিয়ে বসে রয়েছে। ফলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের খেলা বাকি। এদের মধ্যে যেকোনও একজনের চতুর্থ হয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি।

আইপিএলে প্রথম চারে থাকা না থাকা নিয়ে মুম্বই ইন্ডিয়া্ন্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া জানান, ‘কোন পাটিগণিতের অঙ্কে মুম্বই আইপিএলের দৌড় থেকে বেরিয়ে যাবে, সেটা বুঝতে পারছি না। তবে আমরা ভালো ক্রিকেট খেলার ওপর জোর দিচ্ছি।‘ তবে এই প্রসঙ্গে খুব একটা ব্যাখ্যায় যাননি হার্দিক।  

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের