কামিন্সকে না পাওয়ার হতাশা কাটিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া নাইটরা

প্লে-অফে পৌঁছানোর খুবই সামান্য আশা বেঁচে রয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে রয়েছে এখনও দু’টি ম্যাচ। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে পৌঁছানোর খুবই সামান্য আশা বেঁচে রয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। তবে সেই জন্য সবার আগে তাঁদের জিততে হবে এই দুই ম্যাচ। তবে শুধু সেটা করলেই হবে না। ম্যাচ জয়ের নজর রাখতে হবে রান রেটের দিকে এবং অন্যান্য দলগুলির ফলাফলের দিকেও। গত ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা প্যাট কামিন্সকে আর পাবে না নাইট শিবির। কারণ, কোমরের চোটের কারণে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন এই অজি ক্রিকেটার। তার ওপর  কোচ ব্রেন্ডন ম্যাককালামেরও এটাই কেকেআরের হয়ে শেষ মরশুম। 

তবে এই সমস্ত বিষয়কে পিছনে ফেলে আপাতত সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফোকাস করেছে নাইট শিবির। কারণ, শনিবাসরীয় সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হল অরেঞ্জ আর্মি। আর প্লে-অফের শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে বড় ব্যবধানে জয় ছাড়া আর কোনও রাস্তা নেই। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানার রানে ফেরাটা অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু কামিন্সের না থাকাটা বড়সড় আশঙ্কা তৈরি করেছে। চোটের জন্য উমেশ গত দুই ম্যাচে খেলেননি। তাই সানরাইজার্সের বিরুদ্ধে বাড়তি দায়িত্ব নিতে হবে পেসার টিম সাউদিকেই। উমেশ খেলতে পারবেন কিনা সেই বিষয়টাও এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। দলে ফিরতে পারেন স্পিনার বরুন চক্রবর্তী। 

প্রথম পর্বে হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল নাইটদের। তাই এবার জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে কলকাতার ক্রিকেটাররা। তবে জমি ছাড়তে রাজি নন কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের