অবসরের টুইট মুছে দিয়ে জল্পনা বাড়ালেন রায়ুডু

শনিবার প্রথমে টুইট করে তিনি জানিয়েছিলেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন আম্বাতি রায়ুডু। আইপিএল থেকে অবসরের টুইট মুছে ফেললেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। শনিবার প্রথমে টুইট করে তিনি জানিয়েছিলেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। কিন্তু কিছুক্ষণ পরই সে ওই টুইট মুছে ফেলেন। যা নিয়ে ক্রিকেটমহল এবং ফ্যানেদের মধ্যে তৈরি হয় প্রবল জল্পনা।  তবে সেই জল্পনার অবসান ঘটান চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন।

তিনি জানান, ‘রায়ুডু অবসর নিচ্ছে না। ওটা ভুল খবর ছিল। হয়তো ও নিজের পারফরম্যান্সে খুশি না হয়ে এমনটা করেছিল। তবে অবসর নয় ও আমাদের সঙ্গেই থাকছে’।

প্রথম টুইটে রায়ুডু জানান, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। গত ১৩ বছরে দুই ফ্রাঞ্চাইজির হয়ে খেলাটা দারুন উপভোগ করেছি। এই অনবদ্য সফরের জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে অনেক ধন্যবাদ’।

২০১৯ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার জন্য বোর্ডের ওপর একরাশ অভিমান নিয়ে জাতীয় দলকে বিদায় দেন রায়ুডু। তবে তারপর আইপিএল খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার সেটাকেও আলবিদা জানিয়ে দিলেন বছর ৩৬-এর এই ক্রিকেটার। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের