হংকংয়ে প্রথমবার পাড়ি জমাচ্ছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম

প্রথমে পরীক্ষামূলকভাবে ১০০ কেজি আম পাঠানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের পাশাপাশি বিদেশেও যথেষ্ট খ্যাতি রয়েছে সাতক্ষীরার বিখ্যাত ‘গোবিন্দভোগ’ আমের। বিশেষ করে ইউরোপের বাজারে যথেষ্টই কদর রয়েছে। একবার যারা স্বাদ পেয়েছেন, তারাই মজেছেন গোবিন্দভোগ আমে। এই প্রথম এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ে পাড়ি দিচ্ছে সাতক্ষীরার বিখ্যাত আম। প্রথমে পরীক্ষামূলকভাবে ১০০ কেজি আম পাঠানো হচ্ছে। করোনা সংক্রমণের কারণে যেহেতু যথেষ্ট কড়াকড়ি রয়েছে তাই বাগান থেকে আম পাড়া থেকে শুরু করে বাক্সবন্দি করা পর্যন্ত বিশেষ নজরদারি চলছে।

ইতিমধ্যেই কৃষি ক্যালেন্ডার মেনে দেশের বাজারে বিভিন্ন জাতের আম আসতে শুরু করেছে।  ৫ মে থেকে বাজারজাত হয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম। ১৬ মে ক্রেতাদের জন্য আসছে হিমসাগর। ল্যাংড়া আসবে ২৪মে এবং আম্রপালি আম পাওয়া যাবে পয়লা জুন থেকে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নূরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর ৬০০ মেট্রিক টন আম বিদেশে রফতানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ মেট্রিক টন আম। ১৯ মে থেকেই রফতানি শুরু হবে।

বিদেশে আম পাঠানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন চাষিদের বেছে নেওয়া হয়েছে। চলতি বছর পাঁচশোর বেশি আম চাষিকে বিদেশে আম পাঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। যদিও সাতক্ষীরার একাধিক আম বাগানের মালিক তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যাঁদের একাধিক আমবাগান রয়েছে, তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়নি। ক্র

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়