গোকুলামের কাছে হার, আই লিগ জয় করা হল না মহামেডানের

না, ইতিহাস গড়তে পারল না মহামেডান।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, ইতিহাস গড়তে পারল না মহামেডান। গোকুলাম এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে আই লিগ জয় করার স্বপ্নপূরণ হল না সাদা-কালো শিবিরের। শনিবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। গোকুলামের হয়ে গোলগুলি করেন রিশাদ এবং এমিল বেনি। আর মহামেডানের একমাত্র গোলদাতা হলেন আজাহারউদ্দিন মল্লিক। 

দুই পক্ষের কাছেই এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, যেই দল জিতত তারাই এবারের আইলিগের চ্যাম্পিয়ন হত। তবে গোকুলামের জন্য ড্র করলেই কাজ হয়ে যেত। তবে ড্র নয়, জিতে কলকাতা ময়দানের অন্যতম দলটির থেকে খেতাব ছিনিয়ে নিল কেরলের এই টিমটি। প্রথমার্ধ গোল না হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই রিশাদের গোলে এগিয়ে যায় গোকুলাম। কিন্তু পিছিয়ে পড়ে যুবভারতীর দর্শকদের সমর্থনে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্ল্যাক প্যান্থার্সরা। কিছুক্ষণ পরই তাদের হয়ে গোল পরিশোধ করে দেন আজাহারউদ্দিন মল্লিক। তবে এই গোলের চার মিনিট পরই গোল করে ব্যবধান কেরলের দলটির হয়ে বাড়িয়ে দেন এমিল। গোটা স্টেডিয়ামে নেমে আসে পিন পতন নীরবতা।

এরপর আর সেই গোকুলামের জালে বল জড়াতে পারেনি মহমেডানের ফুটবলাররা। ফলে রেফারি শেষ বাঁশি বাজালে সেলিব্রেশনে মাতে দক্ষিণে এই দলটি।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের