ব্যাডমিন্টনে ইতিহাস, থমাস কাপে সোনা জিতল ভারত

বড়সড় প্রাপ্তি ঘটল ভারতীয় ব্যাডমিন্টন দলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় প্রাপ্তি ঘটল ভারতীয় ব্যাডমিন্টন দলের। থমাস কাপ তথা ব্যাডমিন্টনের বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। টুর্নামেন্টে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে পরাজিত করে এই কৃতিত্ব গড়ল টিম ইন্ডিয়ার শাটলাররা। ফাইনালে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল তারা। কোয়ার্টার এবং সেমি ফাইনালে কষ্টার্জিত জয় পেলেও ফাইনালে জিততে তেমন কোনও সমস্যার সামনে পড়তে হয়নি ভারতকে। শক্তিশালী ইন্দোনেশিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নিল উপমহাদেশ।

দীর্ঘ ৪৩ বছর পর সেমি ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিল ভারতীয় শাটলাররা। বেশিরভাগই তখন মনে করেছিল হয়তো ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে শ্রীকান্তদের। কিন্তু তাদের সেই ধারনা পুরোপুরি বদলে দিয়েছে টিম ইন্ডিয়ার শাটলাররা। ফাইনালে দাপটের সঙ্গে পরপর তিনটি ম্যাচ জিতে সোনা জয় করে নিয়েছে তারা। 

প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার জিনটিংয়ের কাছে পিছিয়ে পড়লেও অনবদ্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন লক্ষ্য সেন। খেলার ফলাফল ৮-২১, ২১-১৭, ২১-১৬। দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি জয় পান। এই ম্যাচে চিরাগরা ১৮-২১, ২৩-২১ এবং ২১-১৯ ফলাফলে জেতেন। পরপর দুই ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারতীয় শিবির। তিন নম্বর ম্যাচে নামেন কিদাম্বি শ্রীকান্ত। আর স্ট্রেট সেটে ম্যাচ জিতে দেশকে চ্যাম্পিয়ন করেন তিনি। এবারের থমাস কাপে একটিও ম্যাচ হারেননি এই ভারতীয় শাটলার।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের