১৩ বছর আত্মগোপন করেও রক্ষা পেলেন না ভোলা

ধৃতের নাম ভোলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হত্যা ও চুরি মামলায় আদালত থেকে পেয়েছিলেন জামিন। আর সেই সুযোগে নিজের নাম ঠিকানা পরিবর্তন করেছিলেন। একবার নয়, ১৩ বছরে একাধিকবার। কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার রাত ১১টায় নওগাঁর ছোট যমুনার হরিপুর বেড়ি বাঁধ থেকে তাঁকে গ্রেফতার করে আমদিঘী থানার পুলিশ। ধৃতের নাম ভোলা। 

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন এই গ্রেফতারের খবর দিতে গিয়ে বলেন, ২০০৩ সালে ভোলার বিরুদ্ধে একটি হত্যা ও চুরির মামলা রুজু হয়। আদালত তাঁকে জেল হাজতে থাকার নির্দেশ দেয়। পাঁচ বছর বাদে ২০০৮ সালে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিনে মুক্তি পেয়েই সে গা ঢাকা দেয়। আদালত থেকে ভোলার বিরুদ্ধে দায়ের হয় গ্রেফতারি পরোয়ানা। কিন্তু পুলিশ তাঁর টিকি স্পর্শ করতে পারেনি। দীর্ঘ এই ১৩ বছরে সে একাধিকবার নিজের নাম ও ঠিকানা বদল করেছে।মাসুদ নাম নিয়ে স্ত্রী এবং সন্তানকে নিয়ে নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধের কাছে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে সেখানে থাকতে শুরু করে।

নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পারে তার ঠিকানা। গভীর রাতে পুলিশের একটি দল সেখানে পৌঁছে তাকে গ্রেফতার করে। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ভোলার খোঁজ চলছিল। শনিবার রাতে খবর আসে ভোলা তাঁর পরিবার নিয়ে ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধের কাছে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে সেখানে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে ভোলাকে গ্রেফতার করে।   

আরও পডু়ন দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে, এক মাসের মধ্যে ডিভোর্স দিল ছোট বউ

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়