এক লাইনে মুখোমুখি দুই ট্রেন, চালকের তৎপরতায় প্রাণরক্ষা শতাধিকের

ঘটনায় দুই ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী।  স্টেশন মাস্টারের ভুল সিগন্যালের কারণে আন্তনগর ধুমকেতু এক্সেপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস একই লাইনে ঢুকে পড়ে।  দুই ট্রেনের চালকের তৎপরতায়  বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। 

দুই ট্রেনের যাত্রী এবং স্টেশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার রাত একটা নাগাদ (স্থানীয় সময়) ঢাকা-পঞ্চগড়গামী আন্তনগর  দ্রতযান এক্সপ্রেস ট্রেনটি বড়ালব্রীজ স্টেশন সংলগ্ন ২২ নম্বর রেলসেতু সবে পেরিয়েছে। সেই সময় একই লাইনে উল্টোদিক থেকে আসছিল রাজশাহী-ঢাকাগামী আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি। ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযানের চালক লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। অন্যদিকে, রাজশাহী-ঢাকাগামী আন্তনগর ধুমকেতু এক্সপ্রেসের চালকও দেখেন উল্টোদিকে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে দেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। 

পরে রাজশাহী-ঢাকাগামী আন্তনগর ধুমকেতু ট্রেনটি ভাঙ্গুরা স্টেশনে ফিরে গিয়ে এক নম্বর লুপ লাইন গিয়ে ওঠে। উল্টোদিকে দাঁডিয়ে থাকা দ্রুতযান ট্রেনটি বেরিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, স্টেশন মাস্টারের ভুলেই এই কাণ্ড।  দুই ট্রেনের চালক তৎপর না হলেও বহু মানুষের মৃত্যু অবধারিত ছিল। ভাঙ্গুরা স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, টেকনিক্যাল কারণে কম্পিউটার নিয়ন্ত্রিত সিগল্যান ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মিনিট কুডি বাদে অবশ্য কম্পিউটার চালু হওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।   

আরও পড়ুন Padma Bridge: জুন মাসেই চালু হচ্ছে পদ্মা সেতু

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়