দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বিশ্রামে পাঠানো হতে পারে কোহলি, রোহিত, রাহুলদের

আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে ওই সিরিজে কোহলি, রোহিত, রাহুল, বুমরাহদের মতো একঝাঁক সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আগামী ৩ সপ্তাহ সমস্ত সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজে তাঁরা সকলে পুরোপুরি ফিট এবং চাঙ্গা হয়ে নামতে পারেন।

আগামী ২৯ মে শেষ হচ্ছে আইপিএল। তার এক সপ্তাহ পরই ৯ জুন থেকে দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। তবে প্রশ্ন হচ্ছে তাহলে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে কে? বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া অথবা শিখর ধাওয়ান। 

জানা গিয়েছে, পরপর খেলার কারণে ক্রিকেটারদের চোট আঘাতের পরিমানও বেশ বেড়ে গিয়েছে। তাই সেই সমস্ত কিছু থেকে ক্রিকেটারদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের