পুজোর ভ্রমণ: ওক-পাইনের ছায়ায় মায়াবী পেডং, সঙ্গী কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা

আকাশের প্রেক্ষাপটে এক নজরে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু ও পাণ্ডিম শৃঙ্গ। নীচে অপরূপ তিস্তার অপার সৌন্দর্য আর চোখের শান্তি দেওয়া সবুজে মোড়া চা বাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশের প্রেক্ষাপটে এক নজরে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু ও পাণ্ডিম শৃঙ্গ। নীচে অপরূপ তিস্তার অপার সৌন্দর্য আর চোখের শান্তি দেওয়া সবুজে মোড়া চা বাগান। এক ঝলকে পেডংয়ের বর্ণনা দিতে হবে এটাই। নগরের কোলাহল থেকে অনেকটা দূরে নিরিবিলি কয়েকটা দিন ছুটি কাটানোর আদর্শ জায়গা।

চারদিকে ওক, পাইন, বার্চ গাছের ঘন ছায়া আর চোখের সামনে শান্ত চা বাগানের নিসর্গতা। দূরে পাহাড়ের খাঁজে খাঁজে বয়ে চলেছে সুন্দরী তিস্তা। সবমিলিয়ে একটা নস্টালজিক ভিউ। পেডং, পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে প্রায় ৫০০০ ফুট উচ্চতায় এক নির্জন পাহাড়ি গ্রাম। পেডংয়ের মূল আকর্ষণ এখানকার ক্রস হিল, যেখান থেকে এক নজরে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা-সহ কাব্রু ও পাণ্ডিম শৃঙ্গ।

দার্জিলিং বা কালিম্পং তো অনেকেই ঘুরেছেন। তাঁরা এবার পেডং ঘুরে আসুন একটু আলাদা স্বাদ পেতে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পেডংয়ে রয়েছে একটি মনাস্ট্রি, রামি ভিউপয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, সাংচেন দোরজি গুম্ফা, দামসাং দুর্গ এবং একটি পুরনো গির্জা। ফলে ঘুরে দেখার ও হাত পা ছড়িয়ে কয়েকটা দিন কাটিয়ে দেওয়ার জন্য পেডংয়ে পেয়ে যাবেন অনেক কিছুই। রামি ভিউপয়েন্ট ও ক্রসহিল পয়েন্ট থেকে স্বপার্ষদ কাঞ্চনজঙ্ঘা ধরা দেয় আকাশ পরিস্কার থাকলেই।

এরসঙ্গে ইতিহাসের হাতছানিও রয়েছে। যেমন সাংচেন দোরজি গুম্ফা, যা ভুটানিদের হাতে তৈরি। ১৮৩৭ সালে তৈরি প্রাচীন পেডং মনাস্ট্রিও দেখে মন ভরে যাবে। আবার ফরাসি বণিকদের তৈরি সেক্রেড হার্ট গির্জাও আপনার মন ভরিয়ে দেবে। পাশেই আছে দামসাং ফোর্ট। এখানকার পরিবেশও দারুণ সুন্দর। একটু চোখ মেললেই দূরে দেখা যায় তিব্বত।

কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন

হাওড়া ও শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি। এখান থেকে শেয়ার জিপ ও বাসে চলে আসুন কালিম্পং। এনজেপি থেকে পেডংয়ের দূরত্ব ১০০ কিলোমিটারের মতো। তবে কালিম্পং থেকে এর দূরত্ব মাত্র ২২ কিমি। কালিম্পং থেকে শেয়ার জিপ ধরে পেডং চলে আসুন। এছাড়া এনজিপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করেও চলে আসা যায় পেডং। থাকার জন্য এখানে বহু হোম স্টে এবং রিসর্ট আছে। ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করলেই খোঁজ পেয়ে যাবেন। খরচ মাথাপিছু ৮০০-১৫০০ টাকা প্রতিদিন।

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌