বড় ধাক্কা খেল নাইট শিবির, জেনে নিন কী

হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হওয়ার জন্য টুর্নামেন্টের শেষ ম্যাচে তাঁকে পাবে না কেকেআর শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল চলাকালীন ফের বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে ছিটকে গেলেন দলের ওপেনার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হওয়ার জন্য টুর্নামেন্টের শেষ ম্যাচে তাঁকে পাবে না কেকেআর শিবির। জানা গিয়েছে, খুব শীঘ্রই বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যাবেন তিনি। রাহানের গ্রেড-৩ হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। 

গত ম্যাচে অর্থাৎ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান রাহানে। ওই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও বেশি রান করতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান। সূত্রের খবর থেকে জানা গিয়েছে যে, কেকেআর শিবির থেকে বেরিয়ে সরাসরি বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে চলে যাবেন তিনি। 

দিন কয়েক আগেই চোটের জন্য কলকাতা শিবির ছেড়েছিলেন প্যাট কামিন্স। কোমরের চোট গুরুতর হওয়ার জন্যই গুরুত্বপূর্ণ সময়ে কেকেআর ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে এই অজি পেসার। বল এবং ব্যাট করতে বেশ ভালো মতোই সমস্যা হচ্ছিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের।মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে উঠেছিলেন প্যাট কামিন্স। তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। তখনও তাঁকে দেখে একবারও মনে হয়নি যে তিনি ও চোটে ভুগছেন। পরে দেশে ফেরার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানান অজি বোলার। আর তারা সেই আবেদন মঞ্জুর করেন। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির