সামরিক অস্ত্র ক্রয়ে রুশ নির্ভরতা কমাতে ভারতকে ‘ভেট’ আমেরিকার

প্যাকেজের মূল্য ৫০০ মিলিয়ন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের মাখামাখি ভালো চোখে দেখছে না আমেরিকা। পছন্দ করছে না সে দেশের থেকে মোটা টাকা অস্ত্র কেনার বিষয়টিও। তারা দিল্লির জন্য তৈরি করেছে বিশেষ আর্থিক প্যাকেজ, যার মূল্য ৫০০ মিলিয়ন ডলার। বিশ্বে এই প্যাকেজ পেয়েছে মাত্র দুটি দেশ-ইজরায়েল এবং মিশর। প্যাকেজ তৈরি হয়ে গিয়েছে। সরকারিভাবে কবে ঘোষণা করা হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান ভারত একেবারেই ভালো চোখে দেখছে না, সেটা বাইডেন প্রশাসন বুঝে গিয়েছে।তবু এই বিশাল পরিমাণ আর্থিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত এই ধরনের মোটা টাকার প্যাকেজ পেয়েছে মাত্র দুটি দেশ ইজরায়েল এবং মিশর। ভারত তৃতীয় দেশ, যাদের এই বিশাল পরিমাণ আর্থিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।’ এই প্যাকেজ দেওয়ার মূল উদ্দেশ্য একটাই সামরিক অস্ত্র ক্রয়ের ব্যাপারে রুশ নির্ভরতা হ্রাস করার পাশাপাশি ভারতকে আরও বেশি করে কাছে টানা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারা এই ব্যাপারে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিল। যোগাযোগ করে দিল্লিতে মার্কিন দূতাবাসের পদস্থ আধিকারিকের সঙ্গেও। কিন্তু তারা এই আর্থিক প্যাকেজের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। রাশিয়ার থেকে সব থেকে বেশি সামরিক অস্ত্র ক্রয় করে ভারত। যদিও সম্প্রতি সে দেশের থেকে অস্ত্র ক্রয় করার পরিমাণ ভারত অনেকটাই হ্রাস করেছে। এতদসত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আগ্রাসন নিয়ে দিল্লি রীতিমতো অসন্তুষ্ট।

আরও পড়ুন ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন?

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে